A Private Collection of Words

শব্দ নকশা

Section I: কবিতাগুচ্ছ

মোর রংহীন দুনিয়াতে আলোর বিচ্ছুরণ শীতল আনিলের মৃদু তরঙ্গ মন কিনারায় খুশির আমেজ জানো কী ? কেন আজ এত আয়োজন ? বহু দিবস পেরিয়ে , অসংখ্য রাত নির্ঘুম চোখ বুঝলেই অসম্ভব সুন্দর স্বপ্ন আর দীপ্তিমাখা তোমার কায়া ভেসে ওঠে হৃদয় আঙিনাতে হরদম। বেহুশ হয়ে পড়ে আছি কল্পনার ভিড়ে যাতনায় কাতর যাচ্ছে আজি হৃদয় সমেত চিড়ে। সুখের ঠিকানা আজও সব আজানা শঙ্কায় বাঁচি প্রতিদিন । নিয়মের সাধনে ছিন্ন বাধনে জমেছে কত বেহেসেবী ঋণ। প্রেমহীন দুনিয়াতে ভালো আছি বেশ ভালো যেমন সন্ধ্যার তারাদের ক্ষীণ আলো। জীবনের পানে চাই অনিয়ম করি অপেক্ষাতে রয় না মাঝিহীন তরী। ঢের সুখ জীবনেতে নেই ছিটেফোটা ক্লান্তির স্বাদ। খেয়ালী সব বাহানা বহু আগেই বাদ। তবে হিয়া মাঝে কিঞ্চিৎ সামান্য ব্যাথা হয় – তবুও তাতে নেই কোন ব্যাক্তিতের লয়। একা একা চলি পথ ভয় কি হারানোর হারিয়েছি নিজেকে বহু আগে যে দেশ না ফেরানোর। থমকে থাকা চোখের পাতায় খুঁজতে গিয়ে কীসের নেশায় , নিত্য নতুন কাহিনীতে প্রেক্ষাপটে বাড়ছে ভর? সংশয় ডোবা বচনমালা ইচ্ছে-ঘুরির সুতো কাটা নিয়ন্ত্রণের পরিধিতে জমছে শুধু ধূলিঝড়। যাত্রাপথে বিলম্বিত সময় কালক্ষেপণে ব্যস্ত চিত্ত, নিয়মহীন মনসিকতার দুর্নিবার চলন নেশায় শুধু অর্থ-বিত্ত ভূলন্ঠিত জীবনের অলীক স্বপ্ন ধূলিসাৎ হওয়ার অপেক্ষায় প্রতিনিয়ত সবাই সে চেষ্টায় মগ্ন কাকতালীয়তায় নির্ভরশীল হলে তো পতন হবে অবিশ্যম্ভাবী অতীব ভঙ্গুর-ভগ্ন। বর্শার বর্ষণ ফ্যাকাশে দর্শন সময়ের ফ্রেমে বন্দি। বাহানাতে ভরপুর অলসতা এরিয়ে আঁটি কত শত ফন্দি। একবার চোখ বুঝে শব্দ মুখে গুঁজে ব্যস্ত লিখতে কবিতা । লেখা শেষ হল না যে শব্দ মাঝে হারিয়েছে কর্মে শুধু এই ভণিতা।

পরিচয়
কিছু শব্দের
বিনিময়।

মাঝে মাঝে
চেষ্টাতে
আনাড়ি সব অভিনয়।

পরিণয়
ইচ্ছেতে বাক্যতে
চোখ দুটি নির্ভয়।

অবিনয়
কভু নয় তবু মন
ভীত রয়।

Section II: গদ্য ও সমাচার

"আগন্তুক সে তবে অচেনা নয়... তিথি জানিয়েছিল বলে অতিথিও নয়..."

জগত সংসারে অনিয়মের নিয়ম ভাঙ্গার গল্প অতটা শ্রুতিমধুর নয়। প্রায়ই স্মৃতি-বিস্মৃতির মঝে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায়ন্তর থাকে না। খুচরা কিছু কাহিনীও হয়ে ওঠে ইউরাল সমান। মেঘের আনাগোনা বেড়ে যাওয়ায় সূর্যের কিরণ অভিমানে দাররুদ্ধ হয়ে বসে থাকে। সহসা ঝড়ো হাওয়ার সাথে এক পশলা বৃষ্টি কোথায় থেকে যেন আবার গোধূলিপূর্ব বিকালের রঙিন প্রকৃতির আয়োজন করে। সবকিছু এত দ্রুততার সাথে ঘটতে থাকে যে গন্তব্যহীন পথিক শুধু নিরুপায় হয়ে চেয়ে থাকে দূর দিগন্তে। মনে তার সংশয়, এ মেঘ কেটে গেলেও সামনে অপেক্ষমাণ নিশ্চিত বর্ষা। রাতের ঘনকালো অবয়ব এর সাথে যখন ভারী বর্ষা মিশে প্রলয়রুপী হয়ে উঠবে , তখন হে পথিক , কোথায় ঠাই পাবে তুমি?

০৪ মে ২০২৫

যদি জানতে চান আমার শান্তি কিসে – বেশী কিছু বলতে পারব না। বলতে চাই না ব্যাপারটা এমনও না অবশ্য। বলা শুরু করলে নিমিষেই ফুরিয়ে যাবে। খুব সামান্য বিষয়গুলোই আমাকে প্রশান্তি দেয়। আমার জন্যে যথেষ্ট – একটি প্রানবন্ত হাসি , খানিকক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে থাকা। মৃদুস্বরে বাতাস বয়ে চলা, সকালের স্নিগ্ধতা সাথে গভীর রাতের নিস্তব্ধতা। মাঝে মাঝে নিজের খুদ্র স্বাধীন সত্ত্বাকে জাগ্রত করে আনমনে বসে থাকা। বইয়ের পাতায় ইতিহাস খুঁজতে ব্যস্ত হওয়া। অথবে কাগজে শব্দ নকশা করা। তারপর উচ্চবিলাসী মন নিজের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে, আকাশ-কুসুম কল্পনা করে মস্তিষ্কের সিংহভাগ দখল করে নেয় আকস্মিকভাবে। তবে সময়ের সাথে নদীর বয়ে চলার মতোন করেই প্রেক্ষাপট বদলাতে শুরু করে। করপুরের ন্যায় উড়ে জায় প্রক্রিয়াধীন সব কল্পনাজট। বিশদ ব্যাখ্যার প্রয়োজনীয়তা বিলীন হয়ে যায় ঠিক এই মুহূর্তে এসেই। নতুন করে আবার ভিড়তে শুরু করে সাহসী মাঝির নৌকা।

ধানের গন্ধে গা মেখে , মাটির রঙ্গে মিশে , রোদে পুড়ে কালো পিকেশ হওয়ার তীব্র বাসনা আমার। মা-মাটির টানে প্রচণ্ড আগ্রহী চিত্ত শুধু অপেক্ষায় মুক্তির সম্ভাবনায়। জগত সংসারে ব্যস্ত পথিক হয়ে ঘরে ফেরা যে বড়ই কঠিন বিষয়। স্রোতের বিপরীতে নৌকা বাইতে প্রয়োজন প্রচণ্ড সাহস- অসম্ভব আত্মশক্তি। দিনশেষে প্রাপ্তি দিয়ে বিচার করলে তা বাস্তবসম্মত হয় না। সামনের দিনের আশায় অতীত আর বর্তমানকে অস্বীকার করা অনুচিত। কেননা, অতীত বর্তমান মিথ্যা নয়। বরং ভবিষ্যতই মাঝে মাঝে অনিশ্চয়তার চাদরে নিজেকে জড়িয়ে প্রচণ্ড রহস্যময় করে রাখে আপন সত্ত্বাকে।

আসন্ন সুখের কল্পনায় ভাবনায় হৃদয় মোহিত হয় স্বপ্নিল দৃশের আভায়। বয়ে যায় প্রশান্তির মৃদু আভায়। বয়ে যায় প্রশান্তির আমেজ। রুপালি ধারায় প্রবাহিত হয় প্রানের লুকায়িত ইচ্ছা; স্নিগ্ধ ছোঁয়ার আশায়। দিগন্তরেখার ঝলকিত নয়নে আলোর লুকোচুরি আর বিচিত্র সব কল্পনা মিশে তৈরি হয় বিস্তৃত ভালোবাসা পরিক্রমা। চিন্তাশীল হতে তাই মন্থর দৃষ্টিভঙ্গি এবং একগুঁয়েমি প্রকৃতি পরিহার অতীব আবশ্যক।

Section III: Manuscripts

The Silent Nature

The silent nature roars out in anger,
Witnessing the misery caused by Earth’s voyagers.

Punishment now seems certain—
None can resist its call,
For nature always returns
To mend the broken all.

For all of us it is a sign
To rise and act this day;
Otherwise our very existence
May slowly fade away.

And I Leave —

I leave because I was happy—
Too blessed, too privileged,
Loved, cared for, and praised;
Pain had no real place.

I kept thriving endlessly,
And wondered deep inside:
Why don’t I ever get hurt?
No answer, no guide.

Still, I leave—
Because I was happy.

Perhaps I will be loved again, Loved by my own soul, Wrapped in a package Of worldly pain. Alone, my existence defies words, For hidden souls are always advised. Yet the adviser herself has vanished for a year. Knowing the inevitable truth, I finally stopped Letting my tears appear.

Ashes

I was searching for a topic, but found my life instead— a poem without a title, a magazine with torn pages, music playing without rhythm, beauty without a frame. I know the way I am lost. The anchor of my life slipped quietly into a depth I never measured. Chaos didn’t arrive like a storm— it grew gently from my own hands. No anomaly, no curse, only choices I did not understand until they became consequences. Here I stand, bound inside the solitude of darkness, willpower crouching beneath the long shadow of fate. Winter surrounds me— sharp, unforgiving, honest.

And then— you arrived. Tell me, why are you here when spring is not supposed to come yet? I do not deserve new flowers. My soil is tired, my seasons confused. Why did you leave your paradise? I warned you— I am only dust from a fallen civilization, ruins learning how to breathe again. Look closely: see how perfectly imperfect I am. You are a poem written in complete sentences. I am a rough draft, ink spilled, margins broken. Yet I dream— not of possessing you, but of experiencing life beside you.

I want to show you my country, its scars, its victories, the soil that raised me, the medals that proved I once stood tall. I want you to listen when my words stumble, to respect the silence I carry like an accent. I want to be your photographer, capturing your laughter as evidence that joy exists. Let yourself be angry with me— so I may learn how to break storms gently, how to rebuild trust.

I want to know your perspective, the world through your eyes. Your choices. Your preferences. Your wishes. Tell me— what do you want to become? What makes you feel alive even on ordinary days? And now listen to me— this is the truth I hide inside poetry: I am not asking why you are flawless— the world has always known how to create light. I am asking why your eyes pause on someone still becoming, on a soul unfinished, edges rough, yet breathing hope.

Spring does not arrive as a reward. It comes to whisper to the stubborn winter that no night has ever signed a contract with time. If I am dust, teach me patience— how dust learns humility, how it becomes soil strong enough to hold roots. If I am broken, let me be honest— for truth is the only fracture that lets light stay. And if you are here— not to rescue, not to repair, but simply to remain— then perhaps this nameless soul of mine has finally learned how to answer when life calls it home.